১০০ টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই বন্ধুর মধ্যে বচসা। বচসা চলাকালীন শুরু হয়ে যায় মারামারি। এক বন্ধু অপর বন্ধুকে কাঠের বাটাম দিয়ে আঘাত। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এক বন্ধু। এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার বাসুদেবপুরে। রায়গঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসাধীন শম্ভু শেখ নামে একজন। ঘটনার পর থেকে পলাতক অপর বন্ধু রানা আলি।
জানাজায়, রায়গঞ্জ বাসুদেবপুরের বাসিন্দা দুই বন্ধু রানা আলি ও শম্ভু শেখ। শনিবার রানা আলি মদ্যপ অবস্থায় এসে বন্ধু শম্ভুর কাছে ১০০ টাকা চায়। শম্ভু দিতে অস্বীকার করলে প্রথমে বচসা বাধে। এরপর রানা আচমকাই কাঠের বাটাম দিয়ে সজোরে শম্ভুর মাথায় আঘাত করে। স্থানীয় বাসিন্দারা গুরুতর জখম অবস্থায় শম্ভুকে রায়গঞ্জ জেলা হাসপাতালে নিয়ে আসে। আশঙ্কাজনক অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন শম্ভু শেখ। মাত্র ১০০ টাকা নিয়ে এরকম ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে।
উত্তরদিনাজপুর